প্রেসিডেন্ট মাদুরো স্ত্রীসহ মার্কিন হেফাজতে

ভোরের ডাক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির

2026-01-03T19:04:50+00:00
2026-01-03T19:04:50+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
প্রেসিডেন্ট মাদুরো স্ত্রীসহ মার্কিন হেফাজতে
ভেনেজুয়েলায় মধ্যরাতে সামরিক অভিযান
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শনিবার ভেনেজুয়েলার সরকার জানিয়েছে রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা,আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এ সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘লার্জ স্কেল স্ট্রাইক’ বা ব্যাপক হামলা চালিয়েছে। অভিযানের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলে ন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, তার স্ত্রীর সঙ্গে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে গ্রেফতারের আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি এ হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন। কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। শহরের ওপর দিয়ে বিমান উড়ছে বলে খবর পাওয়া গেছে।

সিবিএস নিউজ সূত্র জানিয়েছে, শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ ও বিমান চলাচলের খবর সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অবগত রয়েছেন। ট্রাম্প নিজেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। এ ঘটনা এমন সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে স্পিডবোটে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, তার ভেনেজুয়েলীয় সমকক্ষ মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশ ঘটাচ্ছেন। তবে ভেনেজুয়েলা সরকার বলছে, ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ- যার মধ্যে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করাও রয়েছে- প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের তেলসম্পদ নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তারা ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের দ্বারা সংঘটিত অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, কারাকাসে হামলার লক্ষ্য হলো ভেনেজুয়েলার কৌশলগত সম্পদ, বিশেষ করে তেল ও খনিজ দখল করা এবং দেশের রাজনৈতিক স্বাধীনতাকে জোরপূর্বক ভেঙে দেওয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘জাতীয় ভূখণ্ডে বহিঃসংকট’ ঘোষণা করে ডিক্রি স্বাক্ষর করেছেন এবং এর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।




Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: