দেশে বেকারত্বে হার বেড়ে ৪.৬৩ শতাংশ

আজহারুল এইচ ফরাজী

জাতীয়

দেশে নতুন করে তিনলাখ কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ

2025-05-19T14:07:26+00:00
2025-05-19T14:07:26+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
দেশে বেকারত্বে হার বেড়ে ৪.৬৩ শতাংশ
আজহারুল এইচ ফরাজী
সোমবার, ১৯ মে, ২০২৫, ২:০৭ পিএম 
দেশে নতুন করে তিনলাখ কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৩ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) রিপোর্টে এ তথ্য জানা যায়। 

বিবিএসের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে (প্রথম প্রান্তিক) বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। 

শেখ হাসিনা সরকারের পতনের পর গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে ঢাকার প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে ওই সময়ে অর্থনৈতিক কর্মকান্ড প্রায় স্থবির হয়ে পড়েছিল।

তথ্য অনুযায়ী, বেকারের সংখ্যা ২০২৩ সালে ২৫ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ২৭ লাখে পৌঁছেছে। গত বছর সামগ্রিক বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

সর্বশেষ জরিপে আরও দেখায় যে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এবং পুরো বছর জুড়েই শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমেছে, এর প্রধান কারণ ছিল কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ হ্রাস।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার আগের বছরের একই সময়ের ৫০ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ৪৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।
পুরো বছর ধরে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪৯ দশমিক ৪৯ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৫০ দশমিক ৯২ শতাংশ।

বিবিএস-এর তথ্যমতে, গত বছর চতুর্থ প্রান্তিকে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার শ্রমশক্তির মধ্যে ৫ কোটি ৬২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় কম।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: