শীতার্তদের পাশে জবির ইংরেজি বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

শিক্ষা-সংস্কৃতি

'আর্তমানবতার পাশে দাঁড়াই, নৈতিকতার দায়ে' স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

2023-12-31T11:13:30+00:00
2023-12-31T11:13:30+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
শীতার্তদের পাশে জবির ইংরেজি বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:১৩ এএম 
'আর্তমানবতার পাশে দাঁড়াই, নৈতিকতার দায়ে' স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও বর্তমান শিক্ষার্থীরা। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জ্যোতির্ময় সাহা অপু। 

এসময় উপস্থিত জবির ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রায় শতাধিক অসহায়ের মাঝে  কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেন। 

জবি ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জ্যোতির্ময় সাহা অপু বলেন, গরিব-দুঃখী মানুষের জন্য শীত মানে দুর্ভোগ ও ভোগান্তি। অন্যান্য বারের মতো এবারো জবি ইংরেজি বিভাগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়। 

তিনি আরও বলেন, ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল বলেন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিনযাপন করছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেয়ার চেষ্টা করেছি। তাদের সেবায় আমাদের এই আয়োজন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  জবি শাখা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ কামরুল হোসাইন, ফজলে রাব্বিসহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।



Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: