ঢাবি ছাত্রদল নেতাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ঢাবি সংবাদদাতা

শিক্ষা-সংস্কৃতি

বুধবার রাতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি মোঃ

2023-12-28T13:59:00+00:00
2023-12-28T13:59:00+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
ঢাবি ছাত্রদল নেতাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
ঢাবি সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১:৫৯ পিএম 
বুধবার রাতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ওমর ফারুক মামুন-কে বাসা থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, জনপ্রিয় ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেল এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রকামী শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বর্তমানে দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমতকে ভয় পেয়ে স্বৈরাচারী সরকারের গোয়েন্দা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্বদানকারী নেতা খোরশেদ আলম সোহেল এবং দক্ষ সংগঠক মোঃ ওমর ফারুক মামুনকে গ্রেফতার করেছে। জনপ্রিয় দুই ছাত্রদল নেতাকে গ্রেফতারের ঘটনায় সরকারের মধ্যে বিরাজমান ভয় ও আতঙ্ক উন্মোচিত হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত ও অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের ঐতিহ্যবাহী একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন স্তিমিত করা যাবে না। শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে প্রয়োজনে সক্রিয় কর্মীরা আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাবেন।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল-সহ গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবী করেন আরিফুল ইসলাম। এ প্রেক্ষিতে তিনি বলেন, বেআইনি গ্রেফতার এবং সাজানো মামলার সাথে জড়িত সবাইকে অচিরেই বিচারের আওতায় আনা হবে।


Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: