বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিষ্ঠিত হল 'রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)'। আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বরে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির এ তথ্য জানানো হয়।
৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আহ্সান হাবীব (ভোরের ডাক),সাধারণ সম্পাদক হিসেবে আবদুল আল মামুন (দৈনিক রাঙ্গামাটি),সাংগঠনিক সম্পাদক হিসেবে আয়নুল ইসলাম (রাইজিং ক্যাম্পাস), দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে সঞ্চিতা চক্রবর্তী (বাংলাদেশ মোমেন্ট), অর্থ সম্পাদক হিসেবে আদিত্য চৌধূরি (ডাক দিয়ে যাই)। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন আকলিমা আক্তার ও ফাইরুজ মেহেদী।
এই পূর্ণাঙ্গ কমিটি সমিতির গঠনতন্ত্র অনুসারে আগামী এক বছর কাজ করে যাবে। উল্লেখ্য চলতি বছরে গত অক্টোবর মাসে রাবিপ্রবিসাস তাঁদের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।