কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক

জাবি সংবাদদাতা

শিক্ষা-সংস্কৃতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস—এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির সিনিয়র

2023-11-06T17:11:10+00:00
2023-11-06T17:15:08+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
কানাডার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো হলেন জাবি অধ্যাপক
জাবি সংবাদদাতা
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৫:১১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৩ ৫:১৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস—এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম কানাডার ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো মনোনীত হয়েছেন। দক্ষিণ এশিয়া অঞ্চলের দুযোর্গ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অ্যানালিটিক্স বিষয়ক শিক্ষা, গবেষণা এবং জ্ঞান বিস্তারে ভূমিকা পালন করার জন্য তাকে এ মনোয়ন দেয়া হয়েছে।

অধ্যাপক তৌহিদুল ইসলাম জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে পলিসি তৈরি, প্রবন্ধ প্রকাশনা ও গবেষণা কাজে প্রায় দুই দশক ধরে নিয়োজিত আছেন। দেশি—বিদেশি খ্যাতনামা একাডেমিক পিয়ার রিভিউড জানার্লে ৫০—এর অধিক গবেষণা প্রবন্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এবং আন্তজার্তিক বিভিন্ন সংস্থায় বাংলাদেশ সরকার কতৃর্ক উপস্থাপিত ৭০—এর অধিক ন্যাশনাল রিপোর্ট প্রণয়নে মূখ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

এদিকে, কানাডার বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো মনোনীত হওয়ায় অধ্যাপক তৌহিদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। সোমবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, শিক্ষা—গবেষণা এবং আন্তজার্তিক পরিমণ্ডলে অধ্যাপক ইসলামের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইউনাইটেড ন্যাশনস্ ইউনিভার্সিটির এই ফেলোশিপ প্রদান করেছে। অধ্যাপক ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।



Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: