শৈশবে পড়াশোনায় কেমন ছিলেন মেসি!

স্পোর্টস ডেস্ক

খেলা

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। তাঁর ক্যারিয়ারের নানা অর্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে

2026-11-26T16:46:04+00:00
2026-11-26T16:46:04+00:00
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
শৈশবে পড়াশোনায় কেমন ছিলেন মেসি!
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম 
শৈশবে পড়াশোনায় কেমন ছিলেন মেসি!

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। তাঁর ক্যারিয়ারের নানা অর্জন ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন মহাতারকার স্কুলজীবনের একটি পুরোনো নম্বরপত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সপ্তম শ্রেণির ওই মার্কশিট ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

ভাইরাল হওয়া নম্বরপত্র অনুযায়ী, পড়াশোনার পাশাপাশি ফুটবল নিয়ে ব্যস্ত থাকলেও স্কুলের পরীক্ষায় মোটামুটি ভালো নম্বরই পেয়েছিলেন মেসি। বিশেষ করে শারীরিক শিক্ষায় তাঁর পারফরম্যান্স ছিল নিখুঁত। ১০ নম্বরের পরীক্ষায় পূর্ণ ১০ পেয়েছিলেন তিনি। ফুটবল ক্যারিয়ারে ১০ নম্বর জার্সি পরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া মেসির স্কুলজীবনের এই নম্বর যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত নম্বরপত্রে দেখা যায়, শিল্প-সংগীত বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর ৮। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় পেয়েছিলেন ৭। অন্যদিকে ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে তাঁর নম্বর ছিল ৬। অর্থাৎ, প্রকাশিত নম্বরপত্রে শারীরিক শিক্ষাই ছিল তাঁর সর্বোচ্চ নম্বর পাওয়া বিষয়।

তবে নম্বরপত্রটি ঠিক কোন পরীক্ষার, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, মেসি আর্জেন্টিনার রোজারিও শহরের ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলে পড়াশোনা করতেন। ১৩ বছর বয়সে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর এই নম্বরপত্র তৈরি হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

মেসির স্কুলজীবনের স্মৃতি সামনে আসায় আলোচনায় এসেছেন তাঁর সাবেক গণিত শিক্ষক আন্দ্রেয়া সোসাও। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসিকে পড়িয়েছিলেন তিনি। শিক্ষকের স্মৃতিতে, ছোটবেলায় মেসি ছিলেন বেশ শান্ত ও লাজুক স্বভাবের। তবে ফুটবল মাঠে পা রাখলেই বদলে যেতেন তিনি।

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোসা বলেন, ‘সে খুব শান্ত ও লাজুক ছিল। তবে ফুটবল খেলতে মাঠে গেলেই পুরোপুরি বদলে যেত। তখনই সে লিও হয়ে উঠত। বর্তমানে তাকে সারা বিশ্ব চেনে।’

স্কুলের নম্বরপত্র নিয়ে নতুন করে আলোচনা হলেও ফুটবল মাঠে মেসির অর্জনই তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ সালের বিশ্বকাপ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে তাঁর ক্যারিয়ার।

গত ৭ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১২৬। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৯টি গোল। মাঠের পারফরম্যান্সে যেমন অসাধারণ, তেমনি স্কুলজীবনের একটি পুরোনো নম্বরপত্রও যে তাঁকে ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করতে পারে, তারই প্রমাণ মিলল এবার।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: