শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশের ৯টি জেলার শিল্পাঞ্চলে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ

2026-11-25T13:02:04+00:00
2026-11-25T13:02:04+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিবিধ
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম 
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশের ৯টি জেলার শিল্পাঞ্চলে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৫ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা, অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের পরিকল্পনা ও দিকনির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও কারখানার আশপাশে অবস্থান করছেন। পাশাপাশি নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন তাঁরা।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিমও প্রস্তুত রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতার চেষ্টা প্রতিহত করতে এসব টিম সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ বিভিন্ন এলাকায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরতে পারেন এবং কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে, সে পরিবেশ নিশ্চিত করতেও কাজ করছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: