রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্জন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

জাতীয়

সংগঠনকে শক্তিশালী করা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ

2026-11-23T17:25:07+00:00
2026-11-23T17:25:07+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্জন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম 
রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অর্জন ও অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান
সংগঠনকে শক্তিশালী করা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (BRSA) মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। সোমবার এক সংবাদ বিবৃতিতে তিনি এ দাবি করেন।

সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে মহাসচিব হিসেবে মাইকেল মহিউদ্দিনের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেছেন । সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন।

বর্তমান কার্যনির্বাহী পরিষদের সময়ে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের নিয়োগ বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা, ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম শুরু এবং নিবন্ধন অধিদপ্তরকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাখার বিষয়ে ভূমিকা পালন। এ ছাড়া বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাডারভুক্তকরণের উদ্যোগ, নিবন্ধন অধিদপ্তরের জন্য ভবনের ব্যবস্থা, নিবন্ধন আইন ১৯০৮ সংশোধনে ভূমিকা এবং সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পন্ন হয়েছে। এছাড়াও নিবন্ধন অধিদপ্তরের জন্য ৬৬টি সরকারি গাড়ি অন্তর্ভুক্তির প্রস্তাব, নতুন পদ সৃষ্টির উদ্যোগ, ৬১টি জেলা সদর ও ২০টি মহানগর কার্যালয়ে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির প্রস্তাব এবং বার্ষিক বনভোজন ও কর্মশালাসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতসব সাংগঠনিক উদ্যোগ ও অর্জনের মধ্যেই একটি মহল তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন (বিআরএসএ) এর মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ । তাঁর দাবি, সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি গ্রুপ তাঁর ওপর ক্ষুব্ধ। রাজধানীর বিভিন্ন এলাকার নাম উল্লেখ করে ধানমণ্ডি ,তেজগাঁও, আফতাব নগর, গুলশান, নিকুঞ্জসহ বিভিন্ন স্থানে রয়েছে তার কোটি কোটি টাকা মূল্যের ২৯ টি ফ্ল্যাট ও বিভিন্ন প্লট রয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।এছাড়াও সাব-রেজিস্টারের বদলী বাণিজ্য করে কোটি টাকার দুর্নীতির অভিযোগটিও বানোয়াট ভিত্তিহীন।এরই ধারাবাহিকতায় বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, "আমার এনআইডি দিয়ে আপনারা সার্চ করে দেখুন, আমার কোন কোন এলাকায় ও কত সম্পদ রয়েছে। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর বাস্তব ভিত্তি নেই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত বিরোধের কারণে সংগঠনের কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করা উচিত নয়। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য অর্জনকে আড়াল করে অপপ্রচার নয়, তথ্যভিত্তিক মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি। সংগঠনের স্বার্থে বিভেদ ও অপপ্রচারের পরিবর্তে অর্জনের যথাযথ মূল্যায়ন, গঠনমূলক সমালোচনা এবং ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: