গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক ও বাংলানিউজের প্রতিনিধি সেখ মোঃ একরামুল কবীর মুক্তর শহরের নবীনবাগের বাসায় হামলা ও ভাংচুর চলিয়েছে দুস্কৃতিকারীরা।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুস্কৃতিকারীরা এ হামলা ও ভাংচুর চালায়।
পরিবার সূত্রে জানাগেছে, দুপুর দেড়টার দিকে বেশ কিছু সংখ্যক দুস্কৃতিকারী সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে অবস্থান নেয়। প্রথমে তারা বাড়ীর সিসিটিভি ক্যামেরাগুলো ভাংচুর করে। পরে তারা তাঁর তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাংচুর করে। এখানেই ক্ষান্ত না হয়ে দুস্কৃতিকারীরা সাংবাদিকের বৃদ্ধ মায়ের বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করে। এ সময় ঘরের মধ্যে তিনি একা অবস্থান করছিলেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে ফিরিয়ে দেন।
সাংবাদিকের মা মিসেস হুরিয়া খানম জানিয়েছেন, বেশ কিছু সংখ্যক লোক আমার ও আমার ছেলের বাড়ী হামলা করে সিসিটিভি ক্যামেরা ও ভবনের গ্লাস ভাংচুর করে।পরে তারা চলে যাওয়ার সময় আমার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার ঘোষণা দেন।
সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, আগামীতে গোপালগঞ্জ ১২ নম্বর ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেয়ায় কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আমার বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে। যাতে আমি আগামীতে নির্বাচন থেকে সরে যাই। কিন্তু তাদের সে আশা পূরণ হবে না।