কসবা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা

2026-11-19T16:53:33+00:00
2026-11-19T16:53:33+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
কসবা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম 
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. সাহাদাৎ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের বাসিন্দা। তিনি খোরশেদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নবীনগরের নারুই গ্রামের আলমগীরের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: