কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে বিজিবির পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কোর্ট ও প্যান্টের থান কাপড় এবং একটি অটো জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে রামখানা ও অনন্তপুর বিওপির আওতাধীন নাখারগঞ্জ বাজার ও অনন্তপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ৫৭ পিস ভারতীয় শাড়ি, কোর্টের ৭২০ মিটার এবং প্যান্টের ৩৬ মিটার থান কাপড় ও একটি অটো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।