সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, লাখ টাকা জরিমানা

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে

2026-11-19T15:50:14+00:00
2026-11-19T15:50:14+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, লাখ টাকা জরিমানা
সিংড়া (নাটোর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, লাখ টাকা জরিমানা
নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. সেলিম আলীর পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাউডারও ধ্বংস করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: