শেষ মুহূর্তের পেনাল্টিতে হালান্ডের গোল, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে

স্পোর্টস ডেস্ক

খেলা

ম্যাচের নির্ধারিত সময় শেষের পথে, দুই দলের স্কোর ২-২। এমন টানটান উত্তেজনার মধ্যে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে

2026-11-18T16:51:22+00:00
2026-11-18T16:51:22+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খেলা
শেষ মুহূর্তের পেনাল্টিতে হালান্ডের গোল, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে
স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
শেষ মুহূর্তের পেনাল্টিতে হালান্ডের গোল, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে
ম্যাচের নির্ধারিত সময় শেষের পথে, দুই দলের স্কোর ২-২। এমন টানটান উত্তেজনার মধ্যে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে নরওয়েকে নাটকীয় জয় এনে দিলেন আর্লিং হালান্ড। তাঁর শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে।

মঙ্গলবার রাতে ডেনমার্কের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় দলটি। তিন মিনিট পর অধিনায়ক পিয়েরে-এমিল হয়বিয়ের্গের হেড থেকে ব্যবধান ২-০ করে ডেনমার্ক।

দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যায় নরওয়ে। ৩৭ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগান হালান্ড। মার্টিন ওডেগার্ডের সহায়তায় কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সফরকারীরা। ৮৩ মিনিটে আন্দ্রেয়াস শেলডেরুপের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে জালে পাঠান অধিনায়ক ওডেগার্ড। তাঁর গোলে ২-২ সমতায় ফেরে নরওয়ে।

ডেনমার্কের জন্য ড্রই ছিল কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য যথেষ্ট। কিন্তু যোগ করা সময়ে ম্যাচের মোড় ঘুরে যায়। নিজেদের পেনাল্টি বক্সে হাত দিয়ে বল আটকান জোয়াকিম অ্যান্ডারসেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

গুরুত্বপূর্ণ সেই স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। তাঁর নিখুঁত শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে দলটি।

এই জয়ের ফলে উয়েফা নেশনস লিগের গ্রুপ এ৪ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: