রেকর্ড অষ্টমবার জাতীয় লিগের শিরোপা খুলনার

স্পোর্টস ডেস্ক

খেলা

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নতুন ইতিহাস গড়ল খুলনা। রংপুরকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের দলটি। দীর্ঘ

2026-11-17T19:40:29+00:00
2026-11-17T19:40:29+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খেলা
রেকর্ড অষ্টমবার জাতীয় লিগের শিরোপা খুলনার
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
রেকর্ড অষ্টমবার জাতীয় লিগের শিরোপা খুলনার
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নতুন ইতিহাস গড়ল খুলনা। রংপুরকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের দলটি। দীর্ঘ সাত বছর পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল খুলনা। সবশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছিল তারা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে রংপুরের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় দিনের দ্বিতীয় বলেই। আগের দিন ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলা শেষ করা রংপুর আর কোনো রান যোগ করতে পারেনি। দিনের শুরুতেই মিম মোসাদ্দেককে ২৩ রানে ফিরিয়ে দেন খুলনার পেসার সফর আলী। প্রথম ইনিংসে ১৬ রানের লিড থাকায় খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় খুলনা। আজিজুল হাকিম তামিম ও এনামুল হক বিজয় ২২ ওভারে যোগ করেন ১২৩ রান। ২২তম ওভারের শেষ বলে বিজয়কে বোল্ড করে এই জুটি ভাঙেন রংপুরের পেসার আবু হাসিম। ৬৮ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮১ রান করেন বিজয়।

এরপর কালাম সিদ্দিকী আলিনকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন আজিজুল হাকিম তামিম। দুজনের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ৯ উইকেটের জয় নিশ্চিত হয় খুলনার। শিরোপা জয়ের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন সফর আলী। দুই ইনিংস মিলিয়ে ১০৪ রানে ৯ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নেন ৫ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ৩৩৮ রানে অলআউট হয় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন। জবাবে খুলনার প্রথম ইনিংস থামে ৩২২ রানে। উইকেটরক্ষক ব্যাটার ১৪১ বলে ১৫টি চারে করেন ১০৫ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৭৪ রান। ৯১ বলের ইনিংসে তিনি মারেন ৯টি চার ও একটি ছক্কা। রংপুরের হয়ে চার উইকেট নেন তাফসির আরাফাত তাসিব।

২০২৬-২৭ মৌসুমে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে লিগ শেষ করেছে খুলনা। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ের পাশাপাশি এক ম্যাচে হেরেছে দলটি।

শিরোপা নিশ্চিত করার আগে গতকাল তিন দিনে শেষ হওয়া ম্যাচে বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার রেকর্ড অষ্টমবারের মতো জাতীয় লিগের ট্রফি ঘরে তুলল দলটি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: