যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে

2026-11-16T18:39:42+00:00
2026-11-16T18:39:42+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে চেয়ারম্যান ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কাজলা, নয়ানগরের চেয়ারম্যান ভবনের ৯/১১ নম্বর বাসার নয়তলা ভবনের অষ্টম তলার ডি-৮ নম্বর ফ্ল্যাটে তল্লাশি করা হয়।

দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ফ্ল্যাটের পশ্চিম পাশের একটি কক্ষের কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং দুটি নীল জিপারে রাখা ২০০টি করে মোট ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় ফ্ল্যাট থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে আরও জানা যায়, মতিঝিল সার্কেলের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে আতিকুরের গতিবিধি নজরদারিতে রেখেছিলেন। অধিদপ্তরের দাবি, তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে আতিকুর জানিয়েছেন, টেকনাফ থেকে আইস ও ইয়াবা সংগ্রহ করে ঢাকায় ফ্ল্যাটে মজুত রাখতেন এবং পরে বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: