শার্শায় খাটের নিচে মিললো ৯৯ বোতল নেশার সিরাফ, গ্রেপ্তার ১

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় বসতঘরের খাটের নিচ থেকে ৯৯ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে

2026-11-15T19:52:02+00:00
2026-11-15T19:52:02+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শার্শায় খাটের নিচে মিললো ৯৯ বোতল নেশার সিরাফ, গ্রেপ্তার ১
শার্শা (যশোর) প্রতিনিধি
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম 
শার্শায় খাটের নিচে মিললো ৯৯ বোতল নেশার সিরাফ, গ্রেপ্তার ১
যশোরের শার্শায় বসতঘরের খাটের নিচ থেকে ৯৯ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বাবা শাহাজান কবির পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পশ্চিমকোটা গ্রামের শাহজাহান সরদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়নকক্ষের সামনে থেকে ফয়সাল আহমেদ ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতঘরের শয়নকক্ষে খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ইমনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শাহাজান কবিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: