শ্রীবরদী সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ

হালুয়াঘাট প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ

2026-11-15T19:48:19+00:00
2026-11-15T19:48:19+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীবরদী সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
হালুয়াঘাট প্রতিনিধি
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম 
শ্রীবরদী সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: