মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজের প্রত্যয়ে লালমনিরহাটে সাইকেল র‌্যালি

লালমনিরহাট সংবাদদাতা

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানিয়ে এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫

2026-11-15T16:47:29+00:00
2026-11-15T16:47:29+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজের প্রত্যয়ে লালমনিরহাটে সাইকেল র‌্যালি
লালমনিরহাট সংবাদদাতা
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরকে স্বাগত জানিয়ে এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে আয়োজিত র‌্যালিতে সদর উপজেলার প্রায় পাঁচ হাজার সাইকেল আরোহী অংশ নেন।

লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‌্যালিটির উদ্বোধন করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সামাজিক আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কীভাবে একটি পিছিয়ে পড়া অঞ্চলে সামাজিক অপরাধ কমে আসছে, তা সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই আমাদের আজকের এই আয়োজন।’

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র‌্যালিতে তরুণ ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক ও সামাজিক অপরাধবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: