কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক? নমুনা পরীক্ষার কথা জানালেন ইউএনও

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা—সবখানেই বিক্রি হচ্ছে কলা। তবে এসব কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা

2026-11-15T16:15:32+00:00
2026-11-15T16:15:32+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক? নমুনা পরীক্ষার কথা জানালেন ইউএনও
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম 
কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক? নমুনা পরীক্ষার কথা জানালেন ইউএনও
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা—সবখানেই বিক্রি হচ্ছে কলা। তবে এসব কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে ক্রেতা ও সচেতন মহলে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কলা ব্যবসায়ীদের মধ্যেও সরবরাহ করা কলায় রাসায়নিক ব্যবহারের আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকজন কলা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কলা সংগ্রহ করে খুচরা পর্যায়ে বিক্রি করেন। নাজিরহাট ঝংকার এলাকার কলা ব্যবসায়ী তৌহিদসহ কয়েকজন জানান, তাঁরা নিজেরা কলা পাকাতে কোনো রাসায়নিক ব্যবহার করেন না। পাইকারদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করেন। তবে সরবরাহ করা কলায় রাসায়নিক ব্যবহার করা হয় কি না, সে বিষয়ে তাঁদেরও সন্দেহ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট ও নানুপুর বাজারের পাইকারি ব্যবসায়ীরা কুষ্টিয়া, মেহেরপুর, মধুপুর, ঠাকুরগাঁও, রংপুর ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বড় বড় ট্রাকে করে বিপুল পরিমাণ কলা নিয়ে আসেন। পরে এসব কলা উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলের খুচরা বিক্রেতাদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে যায়।

তবে এসব কলা পাকাতে কী ধরনের পদার্থ ব্যবহার করা হচ্ছে, আদৌ কোনো ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে কি না কিংবা ব্যবহৃত পদার্থের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না কিংবা অনুমোদিত মাত্রার অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যাতে তারা বাজারে বিক্রি হওয়া কলার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারে। পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিকের অতিরিক্ত প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে বিক্রি হওয়া কলার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নমুনা পরীক্ষা, নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: