জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের

2026-11-15T16:12:01+00:00
2026-11-15T16:12:01+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিনিধি
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে তাদেরই। নদীভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে সুপেয় পানির সংকট। জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেসবের সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তাঁরা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, সেসব সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

বক্তারা মনে করেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে তুলে ধরা জরুরি। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু অর্থায়নে ন্যায্য হিস্যা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতির দাবি জানানো হয়।

মানববন্ধনে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: