হরমুজ প্রণালিতে ৪ দেশকে বিশেষ ছাড় ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ির মধ্যেও চারটি দেশকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

2026-11-08T10:31:19+00:00
2026-11-08T10:31:19+00:00
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ৪ দেশকে বিশেষ ছাড় ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ির মধ্যেও চারটি দেশকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশগুলো হলো ভারত, চীন, ইরাক ও কাতার। তবে এই ছাড় নিছক বন্ধুত্বের নিদর্শন নয়; এর পেছনে রয়েছে ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট হিসাব-নিকাশ।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম জানিয়েছেন, এই সুবিধার বিনিময়ে ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার প্রত্যাশা করছে তেহরান।

এ ছাড়া ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করবে ইরান। তবে কাতারের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। অন্যদিকে, বাকি দেশগুলো কবে নাগাদ হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ পাবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি তেহরান।

ইরানের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক এবং লিবিয়ায় অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে উলফগ্যাং পুস্তাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, বিভিন্ন দিক বিবেচনায় তেহরানের এই উদ্যোগ বেশ কৌশলী। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইরানের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।

এর পেছনে চীনের সঙ্গে ইরানের জ্বালানি বাণিজ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই কিনে থাকে চীন। ফলে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুস্তাইয়ের মতে, ভারত ও কাতারকে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছে ইরান। বিশেষ করে কাতারের জাহাজকে বিনা শুল্কে চলাচলের সুযোগ দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ক্রেতা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কাতারের জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার উদ্যোগ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তবে ইরানের এই বিশেষ ছাড়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবরোধনীতির সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দর থেকে আসা-যাওয়া করা সব দেশের জাহাজই অবরোধের আওতায় থাকবে। তবে ইরানের বন্দর ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

ফলে হরমুজ প্রণালিতে চার দেশের জন্য ইরানের বিশেষ সুবিধা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে তেহরানের সিদ্ধান্তের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: