গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের

2026-11-03T12:41:10+00:00
2026-11-03T12:47:38+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের উৎপাদন ও সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সূর্যের আলোকে কাজে লাগিয়ে সম্পদে পরিণত করতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা কঠিন হবে না।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছিল। তবে আগের সরকারের বিদ্যুৎ খাতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সময় নষ্ট না করে বর্তমান সরকার বিকল্প সমাধান খুঁজছে।

তারেক রহমান বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: