শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

2026-11-03T10:56:58+00:00
2026-11-03T10:56:58+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম 
সংগৃহীত ছবি
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের এ আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে।

মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম মিরপুর-১১ নম্বর স্টেশন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সকাল থেকেই ওই এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। সেখানে যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: