সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে শুরু হয়েছে দুদিনব্যাপী সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

2026-11-03T11:27:16+00:00
2026-11-03T11:29:52+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
জাতীয়
সৌরবিদ্যুতের প্রসারে নতুন উদ্যোগ
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১১:২৯ এএম
সংগৃহীত ছবি
রাজধানীতে শুরু হয়েছে দুদিনব্যাপী সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এক্সপো উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেখানে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের আধুনিক প্রযুক্তি এবং এ খাতের নানা সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন নীতিনির্ধারক, সরকারি সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা। সৌরবিদ্যুৎ খাতের উন্নয়ন, বিনিয়োগের সুযোগ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আয়োজনে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

আয়োজকদের লক্ষ্য, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নে সহায়তা করা। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারের নীতি, প্রণোদনা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে অংশীজনদের ধারণা দেওয়াও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং সৌরচালিত সেচব্যবস্থা নিয়ে আলোচনা ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি এ খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগও তুলে ধরা হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: