মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের অভিযান, ভাঙলেন বাণিজ্য মেলার প্রধান ফটক

জাতীয়

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর)

2026-11-02T13:38:57+00:00
2026-11-02T13:38:57+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের অভিযান, ভাঙলেন বাণিজ্য মেলার প্রধান ফটক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙে কর্মসূচি শেষ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ফটক ভাঙার কাজ শেষ করে ক্যাম্পাসে ফিরে যান তারা।

এর আগে দুপুর ১২টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন। এ সময় মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙতে শুরু করেন তারা। ভাঙার কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শেকৃবির শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা কিংবা অন্য কোনো বাণিজ্যিক আয়োজন করা যাবে না। মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

এ ছাড়া মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল, কৃষি গবেষণার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনা এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ না করার দাবিও জানিয়েছেন তারা।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে তাতে বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ ফটকসহ কয়েকটি অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

মাঠ উদ্ধারের দাবিতে এর আগে কয়েক দফায় সড়ক অবরোধও করেন তারা। সর্বশেষ ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

মাঠের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং বাণিজ্যিক আয়োজন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: