শ্রমিক আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন

2026-11-02T12:09:58+00:00
2026-11-02T12:09:58+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
জাতীয়
শ্রমিক আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম 
ছবি : বাসস

শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, শ্রমিক আন্দোলনের আড়ালে একটি পক্ষ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। এমনকি সীমান্তের ওপারের ইশারায়ও কেউ কেউ দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে সড়কে নেমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের দাবিদাওয়ার আন্দোলনকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করা কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের তৎপরতায় জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সাম্প্রতিক সময়ে অস্থিতিশীলতা সৃষ্টির যেসব চেষ্টা দেখা গেছে, সেগুলোর সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না। তাঁর ভাষ্য, কিছু পতিত শক্তির দোসর ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে।

শিল্প খাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবিকা জড়িত। শ্রমিকদের রুটি-রুজি ও শিল্পের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: