বিগ ব্যাশে মুস্তাফিজের নতুন ঠিকানা মেলবোর্ন

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর

2026-10-26T13:01:45+00:00
2026-10-26T13:01:45+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
খেলা
বিগ ব্যাশে মুস্তাফিজের নতুন ঠিকানা মেলবোর্ন
ক্রীড়া ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:০১ পিএম 
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে পুরো মৌসুমেই অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।

বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। বিসিবি তাঁকে ছাড়পত্র দিতে পারে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিগ ব্যাশে ব্যস্ত সূচির কারণে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না মুস্তাফিজ। একই কারণে টুর্নামেন্টটিতে দেখা যাবে না লেগ স্পিনার রিশাদ হোসেনকেও।

রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। তবে বিগ ব্যাশে তিনি আগের দল হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুস্তাফিজ ও রিশাদের বিগ ব্যাশে অংশগ্রহণ নিশ্চিত হলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে অস্ট্রেলিয়ার এই লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই ক্রিকেটার।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: