দুর্গাপূজায় পূজা চেরীর মায়াবী রূপ, মন্তব্যে প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক

বিনোদন

শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। মহাষ্টমীতে লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর হালকা গয়নায় সেজে সামাজিক

2026-10-20T17:03:50+00:00
2026-10-20T17:03:50+00:00
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
বিনোদন
দুর্গাপূজায় পূজা চেরীর মায়াবী রূপ, মন্তব্যে প্রশংসার ঝড়
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম 
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। মহাষ্টমীতে লাল পাড়ের সাদা শাড়ি, হাতে চুড়ি আর হালকা গয়নায় সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর সেই ছবি ঘিরেই মুগ্ধতা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।

সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রীকে। সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় তাঁকে দেখা গেছে। তবে গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর সামনে আসেনি। এর মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জনও ছড়িয়েছে।

এবার দুর্গাপূজার উৎসবে সময় কাটাচ্ছেন পূজা চেরী। পূজার প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন, অঞ্জলি দিচ্ছেন এবং প্রার্থনায় অংশ নিচ্ছেন তিনি। সপ্তমীতে বনানীর একটি আলোচিত পূজামণ্ডপে যাওয়ার মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা। ছবিতে তাঁকে লাল পাড়ের সাদা শাড়ি, হাতভর্তি চুড়ি ও হালকা গয়নায় দেখা যায়। সাধারণ অথচ আকর্ষণীয় সাজে তাঁর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে কোনো বাড়ির ভেতরে আয়োজিত পূজামণ্ডপে অংশ নিয়েছিলেন তিনি। মণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ছবি তুলেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পূজা চেরী মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন। তাঁর প্রার্থনায় ছিল মানুষের দুঃখ দূর হওয়া, অন্ধকার কেটে আলোর আগমন এবং প্রতিটি হৃদয়ে নতুন আশার সঞ্চার।

অভিনেত্রীর ছবিতে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ জানিয়েছেন সরাসরি দেখার ইচ্ছা। আরেকজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’—যে মন্তব্যটি ছবির সঙ্গে বেশ মানিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: