দিনাজপুরে সাপের কামড়ে প্রাণ গেল ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন।

2026-10-19T17:35:22+00:00
2026-10-19T17:35:22+00:00
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে সাপের কামড়ে প্রাণ গেল ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ের
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে সাপের খেলা দেখানো এবং ওঝা হিসেবে কাজ করতেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাপের খেলা দেখানোর প্রস্তুতি হিসেবে বাড়িতে একটি বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় ‘মাছাওলি’ নামে পরিচিত একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাক্স থেকে সাপ বের করার সময় লোগেন হাসদাকে সাপে কামড় দেয়। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করা অভিজ্ঞ এই সাপুড়ের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: