শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা, বসানো হলো ৩২ সিসিটিভি ক্যামেরা

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ

2026-10-17T16:56:53+00:00
2026-10-17T16:56:53+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা, বসানো হলো ৩২ সিসিটিভি ক্যামেরা
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উদ্যোগের আওতায় বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

নতুন এ ব্যবস্থার ফলে যাত্রীরা এখন লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপ মনিটরে সরাসরি দেখতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন তাঁরা।

বেবিচকের এ উদ্যোগের মূল লক্ষ্য লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার করা এবং যাত্রীসেবার মান উন্নত করা। লাগেজ পরিবহনের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় যাত্রীরা তাঁদের ব্যাগ কোথায় এবং কীভাবে হ্যান্ডল করা হচ্ছে, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে পুরো প্রক্রিয়ায় দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা ভ্রমণ শেষে যাতে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এ প্রযুক্তিনির্ভর উদ্যোগ যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: