মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের

2026-10-17T16:22:55+00:00
2026-10-17T16:22:55+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
মিরপুর-১০-এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২২ পিএম 
শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেন।
রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর-১০ এলাকায় এ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও তাঁদের মতামত শোনেন। এ ছাড়া রাজধানীর সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে চান তিনি।

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত শুনে ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা এবং সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: