পল্লবীতে ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ উদ্ধার ইয়াবা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের দুই পক্ষের আট সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাঁদের কাছ

2026-10-14T17:54:47+00:00
2026-10-14T17:54:47+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজধানী
পল্লবীতে ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার, পিস্তল-গুলিসহ উদ্ধার ইয়াবা
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় আলোচিত ‘ফোর স্টার’ গ্রুপের দুই পক্ষের আট সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ২৫টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১৩ অক্টোবর রাতে পল্লবী থানার সিরামিক ও ১২ নম্বর ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন মশিউর-মামুন গ্রুপের এবং একজন মোক্তার গ্রুপের সদস্য বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল রানা, সায়মন, রমজান, বিজয়, ফজলে রাব্বি চিকু, আফসার হোসেন জিম, জাহাঙ্গীর হোসেন ও মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, পল্লবী থানার ১৭/এ নম্বর বাড়ি থেকে আফসার হোসেন জিম ও তাঁর সহযোগী সায়মনকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। জিমকে মশিউর-মামুন গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সদস্য হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট ও ১৬ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে অভিযানকারী দল। তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবী, মিরপুর ও রূপনগর এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এসব এলাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: