সালাহ উদ্দিন আহমেদ ছিলেন জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব: বাবলা

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়

2026-10-14T15:47:47+00:00
2026-10-14T15:47:47+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
সালাহ উদ্দিন আহমেদ ছিলেন জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব: বাবলা
ভোরের ডাক রিপোর্ট
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৪৭ পিএম 
বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক স্বাক্ষরিত বুধবারের এক শোকবার্তায় বাবলা বলেন, সালাহ উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা-৪ আসনের একজন স্বনামধন্য, জনপ্রিয় ও জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রচেষ্টা তাঁকে স্মরণীয় করে রাখবে।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সালাহ উদ্দিন আহমেদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে ঢাকা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় তিনি আরও বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু শুধু তাঁর পরিবার ও স্বজনদের জন্য নয়, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্যও বেদনাদায়ক। সালাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: