আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ আমির খানের চাচাতো বোনের মেয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের

2026-10-12T16:37:54+00:00
2026-10-12T16:37:54+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিনোদন
আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ আমির খানের চাচাতো বোনের মেয়ের
বিনোদন ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম 
বলিউড অভিনেতা আমির খানের ভাইঝি, অভিনেত্রী জেন মেরি
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। শনিবার আটক হওয়ার পর মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইন মেরির হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের এতটা ভয় দেখিয়ো না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে।’

ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘ইন্টারনেটে রাষ্ট্রের মুখোশ খুলে দিচ্ছে সে।’

শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেইন মেরি। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সেখান থেকে তাঁদের আটক করে পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটাধিকার পুনর্বহালের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনেকের নাম বাদ পড়া এবং তালিকায় কারসাজির অভিযোগ তুলে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। নির্বাচনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিতে কাজ করা একটি সংগঠনের কর্মসূচিতেও সমর্থন জানানো হয়। বিক্ষোভস্থলে যাওয়ার পথেই তুষার গান্ধীকে আটক করে পুলিশ। পরে তাঁকেও ছেড়ে দেওয়া হয়।

পুলিশের দাবি, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট ক্রান্তি ময়দান বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছিল।

এদিকে, ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরেও বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। শনিবার দিল্লিতে পৌঁছানোর পর সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং তাঁর দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়।

এই আন্দোলন ঘিরে বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও আইনজীবীসহ দুই হাজারের বেশি মানুষকে আটকের খবর প্রকাশিত হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: