পবিত্র মক্কায় কেয়া পায়েল, সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন জীবনের স্মরণীয় মুহূর্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ

2026-10-11T19:05:59+00:00
2026-10-11T19:05:59+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিনোদন
পবিত্র মক্কায় কেয়া পায়েল, সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন জীবনের স্মরণীয় মুহূর্ত
বিনোদন ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি দিনটিকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন বলে উল্লেখ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

ভিডিওটির ক্যাপশনে কেয়া পায়েল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

এদিকে তাঁর এই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’

কেয়া পায়েলের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকার বার্তা উঠে এসেছে।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নতুন এই কাজের মাধ্যমে ওয়েব ফিল্মে নিজের অভিনয়যাত্রাও শুরু করেছেন অভিনেত্রী।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: