মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো

2026-10-12T14:51:00+00:00
2026-10-12T14:51:00+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেন এসআরবির সদস্যরা।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, ঢাকা উদ্যানে ককটেল সদৃশ উপাদান পাওয়া গেছে। এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো যাচাই করে দেখছে।

ঘটনাস্থলে এসআরবির সদস্যদের পাশাপাশি মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন। তবে ব্যাগে থাকা বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: