শাহজালালে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা-রুবি, আটক যাত্রী

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, সোনা, প্লাটিনাম, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ জনি রহমান নামের

2026-10-11T18:40:49+00:00
2026-10-11T18:40:49+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
রাজধানী
শাহজালালে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-সোনা-রুবি, আটক যাত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪০ পিএম 
শাহজালালে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, সোনা, প্লাটিনাম, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ জনি রহমান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআর জানায়, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা নজরদারি শুরু করেন। কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে এ নজরদারি চালানো হয়।

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় জনি রহমানের ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি ধরা পড়ে। পরে ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, হীরা, প্লাটিনাম ও অন্যান্য মূল্যবান পাথর জব্দ করেন কর্মকর্তারা।

এনবিআরের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরা বসানো ১৮ ক্যারেটের ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ৯৫০ ক্যারেটের ১৫১টি প্লাটিনামের আংটি, যার ওজন ৪৫০ গ্রাম; ১৮ ক্যারেটের ৬ গ্রাম ওজনের তিনটি হীরা বসানো সাদা স্বর্ণের অলংকার; ৮ গ্রাম ওজনের দুটি হীরা বসানো রুপার আংটি; ৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের লকেট; ৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন এবং ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি স্বর্ণের নাকফুল রয়েছে।

এ ছাড়া ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ মোট ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর সর্বমোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব পণ্য আনার কারণে সেগুলো জব্দ করা হয়।

স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: