
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ। ক্যারিয়ারের ২২তম অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাস। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার পথে স্বাগতিকরা।
প্রতিবেদন তৈরির সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮৫ রান, ৮৩ ওভার শেষে। লিটন ৫২ রানে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে মিরাজ অপরাজিত ১৫ রানে।