‘১ হাজার গোল না হলেও আমিই ইতিহাসের সেরা ফুটবলার’—রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই লক্ষ্য পূরণ হোক বা না

2026-10-12T19:15:25+00:00
2026-10-12T19:15:25+00:00
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
খেলা
‘১ হাজার গোল না হলেও আমিই ইতিহাসের সেরা ফুটবলার’—রোনালদো
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১৫ পিএম 
পর্তুগিজ সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই লক্ষ্য পূরণ হোক বা না হোক, নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন আল নাসরের এই ফরোয়ার্ড। তাঁর দাবি, মাঠের পারফরম্যান্স ও গোলের জন্য তিনি যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স ও ক্যারিয়ারের লক্ষ্য নিয়ে কথা বলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

রোনালদো বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

ক্যারিয়ারের পরিসংখ্যানেও অনন্য অবস্থানে রয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৮০। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁকে আরও ২০টি গোল করতে হবে।

তবে এই লক্ষ্য অর্জন নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না রোনালদো। তাঁর মতে, সবকিছু স্বাভাবিক গতিতেই এগোনো উচিত।

নিজের শ্রেষ্ঠত্বের দাবি জানিয়ে রোনালদো বলেন, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

অবশ্য এক হাজার গোলের স্বপ্ন এখনো ছাড়েননি তিনি। এ মাইলফলকে পৌঁছাতে পারলে সেটিকে অসাধারণ অর্জন হিসেবে দেখবেন বলে জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদোর ভাষায়, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’

ক্যারিয়ারের শেষ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না রোনালদো। ফুটবলের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা যেকোনো সময় কমে যেতে পারে বলেও মনে করেন তিনি।

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।’

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো এখনো গোল করে চলেছেন। এক হাজার গোলের লক্ষ্যের পাশাপাশি ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়েও আত্মবিশ্বাসী এই মহাতারকা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: