টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন হাসান

ক্রীড়া ডেস্ক

খেলা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে টানা তিন বলে তিন উইকেট নিয়ে

2026-10-11T13:23:18+00:00
2026-10-11T13:23:18+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন হাসান
ক্রীড়া ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:২৩ পিএম 
টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন হাসান

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়লেন পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে টানা তিন বলে তিন উইকেট নিয়ে দেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন হাসান।

তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর আফগানিস্তানের ইনিংসে দ্রুত আঘাত হানে বাংলাদেশ। দিনের শুরুতে ইবাদত হোসেন ৩২ রান করা ইকরাম আলিখিলকে বোল্ড করে ফিরিয়ে দেন। এরপর বল হাতে ঝড় তোলেন হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মুহূর্তেই চাপে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ।

হাসানের হ্যাটট্রিকের শুরু ইসমত আলমকে বোল্ড করার মধ্য দিয়ে। পরের বলেই কাইস আহমদকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই ডানহাতি পেসার। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। পরের বলে জিয়াউর রহমানের বিপক্ষে জোরালো এলবিডব্লিউর আবেদন করেন বাংলাদেশের খেলোয়াড়েরা। আম্পায়ার সাড়া না দিলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন। টিভি রিপ্লেতে বল সরাসরি প্যাডে আঘাত করেছে দেখা যাওয়ায় সিদ্ধান্ত বদলে জিয়াকে আউট ঘোষণা করা হয়। তাতেই পূর্ণ হয় হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। ২০০৩ সালে পেশোয়ারে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন সোহাগ গাজী। এবার তাঁদের পাশে নিজের নাম লেখালেন হাসান মাহমুদ। তবে পেসার হিসেবে এই প্রথম এমন অর্জন বাংলাদেশের কোনো বোলারের।

হাসানের এই সাফল্যে আবুধাবি টেস্টে চালকের আসনে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চার উইকেটে ২১৪ রান করেছিল আফগানিস্তান। তৃতীয় দিনের শুরুতে ইবাদতের আঘাতের পর হাসানের হ্যাটট্রিকে ২২০ রানেই অষ্টম উইকেট হারায় আফগানরা।

হাসানের এই কীর্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পেস বোলিংয়ের ইতিহাসেও একটি উল্লেখযোগ্য সংযোজন।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: