ব্যাটিংয়ে ধস, বোলিংয়েও ব্যর্থতা—অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বাংলাদেশের সিরিজ শুরু

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়া সফরের শুরুটা হতাশার মধ্য দিয়ে কাটল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারার পর বোলিংয়েও প্রতিপক্ষকে

2026-10-09T18:11:20+00:00
2026-10-09T18:11:36+00:00
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
ব্যাটিংয়ে ধস, বোলিংয়েও ব্যর্থতা—অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বাংলাদেশের সিরিজ শুরু
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ০৯.১০.২০২৬ ৬:১১ পিএম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়া সফরের শুরুটা হতাশার মধ্য দিয়ে কাটল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে না পারার পর বোলিংয়েও প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ১৪৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই মেগান শুটের শিকার হন ফারজানা হক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা দ্রুত ফিরে গেলে চাপ আরও বাড়ে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৯ রান করে আউট হন।

একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর চেষ্টা করেন রিতু মনি। তাঁর ব্যাট থেকে আসে ৪৫ রান। এ ছাড়া শারমিন আক্তার করেন ২৪ এবং স্বর্ণা আক্তার যোগ করেন ২১ রান। তাঁদের প্রচেষ্টায় দেড়শ পেরোলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি তুলে নেন চারটি উইকেট। মেগান শুট পান দুটি উইকেট।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওপেনার ফোবি লিচফিল্ডের ঝোড়ো ইনিংসে ম্যাচ দ্রুত বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্র ৫৭ বলে ৭৭ রান করেন তিনি। এলিস পেরির সঙ্গে তাঁর ৮৯ রানের জুটি অস্ট্রেলিয়ার জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়।

লিচফিল্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। পরে হাবিবা ইসলাম আউট করেন বেথ মুনিকে। তবে ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়ে থেকে সিরিজের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে পরের ম্যাচে ব্যাটিংয়ে দায়িত্বশীলতা ও বোলিংয়ে আরও কার্যকর পারফরম্যান্স দেখাতে হবে জ্যোতির দলকে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: