অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ইতিহাস, সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। সোবহানা

2026-10-11T17:08:06+00:00
2026-10-11T17:08:06+00:00
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ইতিহাস, সেঞ্চুরিতে গড়লেন একাধিক রেকর্ড
ক্রীড়া ডেস্ক
রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পিএম 
সংগৃহীত ছবি
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। এই ইনিংসে সেঞ্চুরি করে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন সোবহানা।

রবিবার (১১ অক্টোবর) ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ধাক্কা খায় দলটি। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানোর পর ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। ফারজানা হক ও শারমিন আক্তার কেউই রানের খাতা খুলতে পারেননি।

এমন কঠিন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সোবহানা ও জ্যোতি। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও উইকেটে থিতু হওয়ার পর রানের গতি বাড়ান দুজন। সোবহানা খেলেন আক্রমণাত্মক ভঙ্গিতে, অন্য প্রান্তে দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নেন অধিনায়ক জ্যোতি।

দুজনের জুটিতে আসে ১৯৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। পাশাপাশি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা।

ব্যক্তিগত অর্জনেও অনন্য উচ্চতায় পৌঁছেছেন সোবহানা। ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি।

শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন সোবহানা। তার ইনিংসে ছিল ১৮টি চার, তবে কোনো ছক্কা ছিল না। নারী ক্রিকেটে বাংলাদেশের যেকোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছ থেকেও অভিনন্দন পান তিনি।

অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ইনিংসে ছিল সাতটি চার।

সোবহানা ফিরে যাওয়ার পর শেষ দিকে কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। তবে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য ২২১ রান।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: