মৌসুমি বায়ুর শেষ সময়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

আবহাওয়া

মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে

2026-10-08T11:09:12+00:00
2026-10-08T11:09:12+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আবহাওয়া
মৌসুমি বায়ুর শেষ সময়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:০৯ এএম 
প্রতীকী ছবি

মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় আছে। ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এর বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার আভাস দেওয়া হয়েছে। এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়েও দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে কমে এলেও বৃষ্টির এই প্রবণতা পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সাময়িক বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।



Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: