লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

আবহাওয়া

সাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও

2026-09-21T12:50:28+00:00
2026-09-21T12:50:28+00:00
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আবহাওয়া
লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম 
ফাইল ছবি
সাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর আন্দামান সাগর থেকে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে আসা লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে একই দিকে অগ্রসর হতে পারে।

আজকের পূর্বাভাস

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

২২ সেপ্টেম্বর

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

২৩ সেপ্টেম্বর

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকাতেও বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে।

২৪ ও ২৫ সেপ্টেম্বর

এই দুই দিনও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন পর ধীরে ধীরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: