সাংবাদিক শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজেএফের

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সংগঠনটি তাঁর অবিলম্বে

2026-10-07T18:53:39+00:00
2026-10-07T18:53:39+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজধানী
সাংবাদিক শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজেএফের
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। সংগঠনটি তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।

বিবৃতিতে সংগঠনটির নেতারা দাবি করেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দিয়ে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিপিজেএফ নেতারা বলেন, কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতাকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেপ্তার করে তাঁর পেশাগত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে জানানো হয়, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক।

সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শাকিলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বিপিজেএফ।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এসএম রেজাউল করিম বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: