দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, খোলা থাকবে যেসব জরুরি সেবা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র

2026-10-07T16:59:32+00:00
2026-10-07T16:59:32+00:00
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, খোলা থাকবে যেসব জরুরি সেবা
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। নতুন প্রজ্ঞাপনে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকছে। তবে এই ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

ছুটিতে খোলা থাকবে যেসব সেবা

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাকসেবা।

এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও প্রয়োজনীয় যানবাহনও ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও এ ছুটির বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

৭ নভেম্বরও সাধারণ ছুটি

এদিকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: