জুলাই সনদ নিয়ে জল্পনার অবসান? স্বরাষ্ট্রমন্ত্রীর ‘স্পষ্ট’ ঘোষণা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ

2026-10-06T19:22:34+00:00
2026-10-06T19:22:34+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
জুলাই সনদ নিয়ে জল্পনার অবসান? স্বরাষ্ট্রমন্ত্রীর ‘স্পষ্ট’ ঘোষণা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম 
জুলাই সনদ নিয়ে জল্পনার অবসান? স্বরাষ্ট্রমন্ত্রীর ‘স্পষ্ট’ ঘোষণা
জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন কমিটি বিভিন্ন পক্ষের মতামত শুনছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদে স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, ‘ঐকমত্য যেখানে হয়নি, সেখানে সবাই স্বাক্ষর করেনি। তবে জাতীয়ভাবে যে সনদে স্বাক্ষর হয়েছে, সেটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।’

শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্যেই সংবিধান সংশোধনের কাজ সীমাবদ্ধ থাকবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন পক্ষের প্রস্তাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় সমন্বয় করে সংসদে উপস্থাপনের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হবে।

এদিন বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে বিশেষ কমিটি। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের মোট ৬৩ জন প্রতিনিধি অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় আইন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও উঠেছে। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: