রোহিঙ্গা সংকটের বোঝা আর একা টানতে পারছে না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জাতীয়

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর একা বহন করতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

2026-10-06T11:02:08+00:00
2026-10-06T11:02:08+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা সংকটের বোঝা আর একা টানতে পারছে না বাংলাদেশ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম 
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর একা বহন করতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভার্সেশন ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সহায়তার বিষয় নয়; এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্যও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের ওপর অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত চাপ ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, এ সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা, স্বেচ্ছা, মর্যাদা ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পথ তৈরি করতে হবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: