পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শিক্ষা

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ

2026-10-06T19:01:56+00:00
2026-10-06T19:01:56+00:00
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
সংগৃহীত ছবি
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১২৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির ছিল না। মাত্র ৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে পরের ব্যাটাররা ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেন।

অচেনা করেন ১৭ রান, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪ এবং সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ রান করেন। শেষদিকে ফারজানার অপরাজিত ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুটি করে এবং সাহার বানু একটি উইকেট নেন।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। উদ্বোধনী জুটিতে রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করে বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন করে তুলছিলেন।

৬৯ রানে প্রথম উইকেট পতনের পরই অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানেই আটকে যায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি।

নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ২৮ রান দিয়ে দুটি এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার স্বাগতিকদের আবারও হারিয়ে জয়ের ধারায় ফিরল লাল-সবুজের দল। এই জয়ে ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: